বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের রায় মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেল ইসরায়েলিরা প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’

কাশ্মীর ইস্যুতে ওআইসিকে শক্ত ভূমিকা রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

পাকিস্তান ও মালয়েশিয়াসহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওআইসিকে আরো কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মুহাম্মদ ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান।

সম্প্রতি ইমরান খানের মালয়েশিয়া সফরে মাহাথির মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎকালে যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, বিবৃতিতে তারা বলেন, বর্তমানে একটি শক্তিশালী জোট গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মুসলিম উম্মাহর সমস্যার সমাধানে মালয়েশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধ প্রচেষ্টার ব্যাপারে একমত হন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দখলকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনায় তিনি ওআইসিকে ঐক্যবদ্ধভাবে কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান মালয়েশিয়ার ভিসা সহজ করার কথাও বলেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর এ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষযয়ে আলোচনা হয়। নির্বাচনের সাফল্যে মাহাথির মুহম্মদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তা ও সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে জোড় দেয়া হয়।

এছাড়া ইসলামাবাদে পাকিস্তান ফ্রেন্ডশিপ সামিটের সভা অনুষ্ঠিত হওয়ার কথা কথা রয়েছে আগামী বছর, এ বিষয়েও সহযোগিতা কামনা করেন ইমরান খান।

উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। মাহাথির মুহাম্মদ পাকিস্তানের বর্তমান সংকট কাটিয়ে উঠতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

যৌথ বিবৃতিতে আরো বল হয়, দুর্নীতি অবসান ঘটাতে পাকিস্তান ও মালয়েশিয়া এক সঙ্গে কাজ করবে।

ইমরান খান ও মাহাথির মুহাম্মদ মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানে দেশনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ কোনো ধর্মের সঙ্গে যুক্ত হতে পারে না।

স্থায়ীভাবে সৌদির পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ