শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

নির্বাচন সফল করতে বিএনপির ৪ কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে বিএনপি বেশকিছু কৌশল হাতে নিয়েছে। দশ বছর পর নির্বাচনে ফিরে দল যেন বড় ধ্বসের মুখে না পড়ে সেজন্য শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসছে বিভিন্ন দিকনির্দেশনা।

গত সোমবার থেকে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেয়া শুরু করে৷ প্রথম দিন থেকেই সেখানে ছিল শত শত নেতা-কর্মী এবং মনোনয়নপ্রত্যাশীর ভিড়৷ সংসদের ৩০০ আসনে মোট মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে চার হাজার ৫৮০টি৷ প্রতি আসনে মনোনয়ন প্রত্যাশী গড়ে ১৫ জনেরও বেশি৷

রবিবার (আজ) থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার৷ গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে এ সাক্ষাৎকার নেয়া হচ্ছে৷ মনোনয়ন বোর্ডে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা৷

বিএনপির নির্বাচনী কৌশল ব্যাখ্যা করে শামসুজ্জামান দুদু তার এক বক্তব্যে বলেন, আগের নির্বাচন আমরা করিনি৷ পাঁচ বছর পর নির্বাচন করছি৷ ফলে স্বাভাবিক কারণেই প্রার্থী বেশি৷ অনেকেই যাঁরা ছাত্রদল বা যুবদল করেছেন, তাঁদের নির্বাচনে এখন প্রার্থী হওয়ার বয়স হয়েছে৷ তাঁরাও প্রার্থী হতে চান৷

‘বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে৷ তাই তরুণদের একটি অংশ এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রার্থী হতে চায়৷ বিএনপি তো দল হিসেবে ঐক্যবদ্ধ আছে৷ আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে৷ তাই অনেকে লড়াইয়ের অংশ হিসবেই প্রার্থী হতে চান৷’

তিনি বলেন, মনোনয়ন নিয়ে যাতে দলে কোনো বিদ্রোহ না হয়, সেজন্য বেশ কয়েকটি কৌশল নিয়েছে বিএনপি৷ আর সেগুলো হলো:

১.একটি আসনের সব মনোনয়নপ্রত্যাশীকে ডেকে একসঙ্গে কথা বলে মনোনয়ন চূড়ান্ত করা

২.নির্বাচনকে দলের সংকট উত্তরণের একটি উপায় হিসেবে তুলে ধরা

৩. স্থানীয় জরিপে কার কী অবস্থান তা তুলে ধরা এবং

৪. দলের চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার নির্দেশ জানিয়ে দেয়া

গুজরাট থেকে যেভাবে মুসলিমদের চিহ্ন মুছে ফেলা হচ্ছে

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ