শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

‘নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছে বিএনপি, শিগগিরই প্রকাশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। যার মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন।

তাতে থাকবে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (১৯ নভেম্বর ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে।

নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা যে সাতটি দফা দিয়েছিলাম তার একটিও মানা হয়নি। তারপরও আমরা নির্বাচনে আছি। আশা করছি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের এ সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন মনোনয়ন বোর্ডের সদস্যরাও।

বিএনপির নির্বাচনী সাক্ষাৎকারে নেতাদের প্রতি তারেকের প্রশ্ন