বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

সিরাজগঞ্জে পিকআপের চাপায় ২ নিহত আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কনস্টেবল মুহা. জাহিদ জানান, খবর পেয়ে থানার এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুই পথচারীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত বেগে পালিয়ে যায়। তবে চালকসহ এটিকে ধরতে অন্য থানাগুলোতে মেসেজ পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ