বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ভিডিও কনফারেন্সে তারেক, ইসির দৃষ্টি আকর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়ায় তারেক রহমানের প্রতি ব্যবস্থা নিতে ইসির দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। তিনি পলাতক। তিনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা, তা বিবেচনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

নির্বাচন কমিশনকেও অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়া কতটা সংগতিপূর্ণ তা আপনারা খতিয়ে দেখবেন।

রবিবার সকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এই সাক্ষাতকারে  ভিডিও কনফারেন্সে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ