বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

খালেদাকে নিয়ে ‘হার লাইফ, হার স্টোরি’ আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে লেখা বই  ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’র মোড়ক উন্মোচন হচ্ছে আজ।

বইটি লিখেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই বইয়ের মোড়ক উন্মাচন হওয়ার কথা রয়েছে।

৭০০ পৃষ্ঠার বিশাল কলেবরের এ বইয়ে লেখক সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরেছেন।

খালেদা জিয়ার জীবন ও তার রাজনৈতিক সংগ্রাম তুলে ধরার পাশাপাশি একজন রাজনৈতিক নেতা হিসেবে তার উত্থানের গল্প আছে বইটিতে। এই গ্রন্থে খালেদা জিয়ার ক্যারিশম্যাটিক নেতৃত্বের বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।

লেখক মাহফুজুল্লাহ জানান, বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার জীবন সংগ্রামের পুরো চিত্রই পাঠক এখান থেকে পাবে।

সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।

বইটি সংগ্রহ করতে পারেন রকমারি থেকে: ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ