শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

‘নির্বাচনে নিরপেক্ষতার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরপেক্ষতার বিষয়ে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী।

নির্বাচনি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বা পক্ষপাতের অভিযোগ পাওয়া গেলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে; অভিযোগ তদন্তে প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনে আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন, এটা আমাদের চাওয়া।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যেহেতু এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, তাই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়, সেটি আপনাদের নিশ্চিত করতে হবে।’

দেশবাসীর পাশাপাশি বিশ্বের প্রতিটা দেশ সামনের নির্বাচনের দিকে তাকিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত একটি সরকার গঠিত হতে পারে, যারা এ দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

‘শতভাগ সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও হয়নি, এখানেও হবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ