শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে: মুফতি ওয়াক্কাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কস বলেছেন, ২০ দলীয় জোটের ব্যাপক জনসমর্থন ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন বিতরণ দেখে সরকার দিশেহারা হয়ে গেছে।

মুফতি ওয়াক্কাস কড়া হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নির্বাচন বানচাল করার সকল ষড়যন্ত্র দেশপ্রেমী জনতা রুখে দাঁড়াবে। আজ বিকালে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম এর মনোনয়ন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুফতি ওয়াক্কস এসব কথা বলেন।

তিনি গতকাল নয়াপল্টনে বিএনপি কর্মীদের উপর অন্যায়ভাবে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জেল-জুলুম, নির্যাতন করে মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখা যায় না।

বেগম খালেদাকে বন্দি করে পিছনের দরজা দিয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। আন্দোলনের মাদ্যমেই বেগম জিয়াকে মুক্ত করার ঘোষনা দেন মুফতি ওয়াক্কাস।

গত মঙ্গলবারে শুরু হওয়া জমিয়তের মনোনয়ন ফরম বিতরণের তৃতীয় দিনে আজ পল্টনস্থ কার্যালয় থেকে মুফতি ওয়াক্কাস যশোর ৫ আসনের জন্য মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া দেশের নানা আসনের জন্য প্রায় অর্ধশতাধিক জমিয়তের মনোনয়ন প্রত্যাশীগণ ফরম ক্রয় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী।

মুফতি রেজাউল করীম, ড. সৈয়দ রেজওয়ান আহমদ, মুহাম্মদ রশীদ আহমদ, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, তোফায়েল গাজালি, নিজাম উদ্দিন আল আদনান প্রমূখ।

অর্থমন্ত্রীকে প্রকল্প উদ্বোধনে যেতে দেয়নি নির্বাচন কমিশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ