সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

‘কওমি মাদরাসা সুন্নাত যিন্দার কারখানা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাসউদ, নাটোর: আজ (বৃহস্পতিবার) বাদ যোহর উদ্বোধনী বয়ান ও দোয়ার মাধ্যমে শুরু হলো রাজবাড়ি জেলার ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

রাজবাড়ি জেলার রসুলপুর মাদরাসা ময়দানে তিন দিনব্যাপি এই মাহফিলের প্রথম দিনে উদ্বোধনী বয়ান পেশ করেন বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীনের আমির, রসুলপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী (পীর সাহেব রসুলপুরী)।

উদ্বোধনী বয়ানে তিনি আগত মুসল্লিদের বলেন, সকলেই নিয়ত শুদ্ধ করে নিন। কেননা রাসুল সা. বলেন, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

উপস্থিত ধর্মপ্রাণ লোকদের আহবান জানিয়ে তিনি বলেন, সর্বদা সুন্নাতের উপর চলবেন, কেননা রাসুল সা. বলেন, যে সুন্নাত জিন্দা করলো সে আমাকেই জিন্দা করলো।

তিনি আরও বলেন, এই কওমি মাদরাসা হলো সুন্নাত যিন্দার কারখানা।

রাজবাড়ি জেলার রসুলপুর মাদরাসা ময়দানে মাহফিলটি প্রতি বছর অত্যন্ত সুনামের সাথে ধারাবাহিক অনুষ্ঠিত হয়ে আসছে। মাহফিল উপলক্ষে ব্যাপক আমেজ বিরাজ থাকে রসুলপুরসহ আশেপাশের গ্রামগুলোতে। অনেক আলেম-ওলামা ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ মাহফিলে গুরুত্বের সাথে উপস্থিত থাকেন।

তিন দিনের মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশবাসী, সবার জন্য কল্যাণ কামনা করা হয়।

এইচএএম