শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

হামাসের বিরুদ্ধে ব্যর্থ হয়ে ইসরাইলের যুদ্ধমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের হামাস যোদ্ধদের মোকাবেলায় ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান। খবর চ্যানেল-টেন

লিবারম্যান গাজায় হামলা অব্যাহত রাখতে চাইলেও প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা হামলার কারণে ইসরাইলের অবৈধ সরকার যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে।

লিবারম্যান পদত্যাগপত্র জমা দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। লিবারম্যানের পদত্যাগের কারণে সংসদ ভেঙে দেওয়া হতে পারে। এর ফলে ইসরাইলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসরাইলের হামলার মোকাবেলায় গত কয়েক দিনে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল ফিলিস্তিনিরা।

হামাসের গাইডেড মিসাইলের আঘাতে বাসভর্তি ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের পাল্টা হামলায় ইসরাইলের একটি সেনাবাহী বাস ধ্বংস হয়েছে এবং বেশ কয়েক জন ইহুদিবাদী প্রাণ হারিয়েছে। তারপর যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় রাজি হয় ইসরাইল।

হামাস এক বিবৃতিতে বলেছে, লিবারম্যানের পদত্যাগ তাদের জন্য বড় বিজয়। যতক্ষণ শত্রুরা যুদ্ধবিরতি মেনে চলবে ততক্ষণই কেবল পাল্টা হামলা বন্ধ থাকবে।

সাইফুলের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ