শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

‘সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের তরবারি হাতে নিয়েছে ইসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের যত তরবারি রাখা দরকার, নির্বাচন কমিশন তা জারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের হুকুমে চলছে ইসি। মিডিয়া ওয়াচের নামে সরকারি সংস্থা প্রতিনিয়ত কন্ট্রোল করছে। নির্বাচনের ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না।

রিজভী বলেন, বিএনপি কার্যালয়ে জনগণের উপস্থিতি দেখে সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিচলিত হয়ে পড়েছে। তাই দলের কার্যালয়ের সামনে মানুষের ভিড়কে বলা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন ও দলীয় কার্যালয় অঙ্গাঙ্গীভাবে জড়িত।

তবুও হাসুক আবদুস সালামরা!

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ