বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনকালীন সরকার: মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে তফসিল ঘোষণার পর থেকেই। নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় আইন অনুমোদনে কোনও বাধা নেই। বললেন মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

জাতীয় নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর এটিই ছিল প্রথম মন্ত্রিসভা বৈঠক। বৈঠকে একটি আইন অনুমোদন ও দু’টি চুক্তি স্বাক্ষরের বিষয়টি অবহিত করা হয়।

‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

‘মন্ত্রিসভা ছোট করা বা নির্বাচনকালীন সরকার নিয়ে কোন আলোচনা আছে কিনা’- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না এরকম কোনো সংবাদ নেই। থাকলে তো আপনাদের বলবোই।

২৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক করে গত ৮ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তবে বেশকয়েকটি দল ও ফ্রন্টের দাবিতে আজ সোমবার নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম বলেন, যেহেতু ডিক্লারেশন অব সিডিউল হয়ে গেছে, ওই সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে।

আইন উঠতে পারে কিনা-প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পারে। মন্ত্রিসভায় আইন উঠতে কোনও বাধা নেই।

পদত্যাগপত্র জমা দেওয়া চার মন্ত্রীও এদিন মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নভেম্বর টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া চার মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

যে চারজন পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওটা হলো আমাদের যে কনস্টিটিউশন-প্রভিশন তাতে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত। অর্থাৎ একজন মন্ত্রী যদি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

সাবমিশন হচ্ছে ওই গেজেট নোটিফিকেশন হওয়া পর্যন্ত। অর্থাৎ উনার পদত্যাগটা চূড়ান্ত হবে যখন গেজেট নোটিফিকেশন হবে। সেটা যেহেতু হয়নি, ততদিন পর্যন্ত উনারা মন্ত্রী হিসেবে বহাল আছেন বলে গণ্য হবে।

খালেদা জিয়া যেসব আসনে নির্বাচন করবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ