বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

খালেদা জিয়া যেসব আসনে নির্বাচন করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

সোমবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বিএনপি।

ফেনী-১ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে বগুড়া-৬ (সদর) আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও বগুড়া-৭ এর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জানা গেছে, ৫ হাজার টাকায় মনোনয়ন ফরম পাওয়া যাবে দলীয় কার্যালয় থেকে। ফরম জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

এর আগে গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে দীর্ঘদিন পর বিএনপি মনোনয়নপত্র বিক্রি উপলক্ষে আজ সকাল থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করেছেন। কার্যালয় ঘিরে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ