রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ইরানের পাশে দাঁড়াবে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নিষেধাজ্ঞার মুখে ব্রিকসভুক্ত অন্য সদস্য দেশগুলোর মতো ব্রাজিলও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাশে দাঁড়াবে বলেন,ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কলোর ডি মিলো।

ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ব্রিকস হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি দেশের অর্থনৈতিক জোট।

কলোর ডি মিলো ব্রাজিল সিনেটের পররাষ্ট্র সম্পর্ক ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ক কমিটির বর্তমান প্রধান। তিনি জোর দিয়ে বলেন, ব্রিকসের সদস্য দেশ রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ব্রাজিলও ইরানের পাশে দাঁড়াবে এবং তেহরানের সঙ্গে অর্থনীতি ও বণিজ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াবে।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দু দেশের জাতীয় সংসদের মধ্যে সম্পর্ক বাড়ানোরও আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বৈশ্বিক সম্পর্ক বিপন্ন করার উদ্যোগ নেন তখন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ থাকা উচিত নয়।

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা ও নিকারাগুয়াসহ কিউবার ওপর আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সরকারের এ উদ্যোগ সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না।

জমিয়ত, মজলিসসহ ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ৮ দল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ