শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক

এরদোগান খাশোগি হত্যার রেকর্ডিং টেপ শোনালেন ৩ দেশকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের প্রবীণ সাংবাদিক জামাল খাশোগি হত্যার রেকর্ডিং টেপ ফাঁস করেছে তুরস্ক। ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন এ ৩ দেশকে রেকর্ডিং টেপটি শোনানোর কথা জানিয়েছেন রজব তাইয়্যিব এরদোগান।

এরদোগান বলেন, আমরা রেকর্ডিং টেপ দিয়েছি। আমরা এ টেপ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে দিয়েছি। তারা এখানকার সব কথোপকথন শুনেছেন। তারা জানেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের পাশে দাঁড়িয়ে এরদোগান বলেন, প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশ প্রথমবারের মতো এ রেকর্ডিং শুনল।

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাশোগি। গত মাসে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হলেও সৌদি আরবের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

প্রসঙ্গত, ইস্তাম্বুলে সফরের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক গিনা হ্যাসপেল এ রেকর্ডিং শুনেছিলেন।

‘বিজেপি মুসলিম নাম পরিবর্তনের নোংরা রাজনীতি করছে’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ