বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বড় মহামারির মুখে ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় ধরনের মহামারির মুখোমুখি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া। ব্যাকটেরায়ার সংক্রমণজনিত এ মহামারিতে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (The Organisation for Economic Co-operation and Development) বা (ওইসিডি) এ সম্পর্কে ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে।

ইদানীং অ্যান্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলেই এই ব্যাকটেরিয়ার (সুপারবাগ) সংক্রমণ ঠেকাতে অধিকাংশ ওষুধই ব্যর্থ হচ্ছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ওইসিডি পাওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে চিন্তার বিষয় হল, অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধই বিশেষ এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

ওইসিডির তথ্যমতে, ২০১৫ সালে ইউরোপের ৩৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী এই ব্যাকটেরিয়ার আক্রমণে।

ওইসিডি প্রকাশিত এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, এই ব্যাকটেরিয়ার আক্রমণে আগামী ২০৫০ সালের মধ্যে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া মিলিয়ে প্রায় ২৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে । এর মধ্যে ১৩ লাখ ইউরোপে যার মধ্যে অন্তত ৯০ হাজার ব্রিটিশ নাগরিক।

সূত্র: দ্য গার্ডিয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ