শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আওয়ামী লীগের সঙ্গে থেকেই নির্বাচন করব: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

জি এম কাদের বলেন, ‘কোনো তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই জাতীয় পার্টি লেভেল প্লেইং ফিল্ড পায়নি। তাই আমরা নির্বাচিত সরকারের অধিনেই নির্বাচন চাই।

যদি এখানে বিএনপি আসে। আমরা জানি সেখানে দুইভাগে বিভক্ত হয়ে যাবে এবং কোনো না কোনো জোটে আমাদের থাকতে হবে। কেউই এককভাবে ৩০০ আসনে যোগ্য মনোনয়ন দিতে পারবে না। সকলকে শরিক দল হিসেবে আসন ভাগাভাগি করতে হবে।

আমরা যেটা ঘোষণা দেওয়া হয়েছে মহাজোট গঠন করে আওয়ামী লীগের সঙ্গে থেকে নির্বাচন করব। তবে ৩০০ আসনেই নির্বাচনের জাতীয় পার্টি প্রস্তুতি আছে বলেও জনানা তিনি।

তিনি আরো বলেন, ‘১৯৮২ সালে বাধ্য হয়েই হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। এরশাদের সময় দেশ পরিচালনায় দেশের মানুষ সুশাসন, গণতন্ত্র এবং নিরাপত্তা পেয়েছিলেন।

কিন্তু ৯০ সালের পর থেকে মানুষ আর গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায়নি। এরশাদের নেতৃত্বে একটি সরকার গঠন হলে দেশের মানুষ আবারও সুশাসন ও গণতন্ত্রের স্বাদ পাবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, মেজর (অব.) আশরাফ উদ-দ্দৌলা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, এমএ তালহা, জহিরুল ইসলাম জহির, আলমগীর শিকদার লোটন।

বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, আমানত হোসেন, সরদার শাহজাহান, যুগ্মমহাসচিব শফিকুল ইসলাম মধু, মো. শফিকুল ইসলাম শফিক, মো. নোমান মিয়া প্রমুখ।

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ