শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত হয়েছে ৩ জন।

শুক্রবার সকালে মহাসড়কের এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির চালক। তিনি ভূঞাপুর উপজেলার ছবুর মিয়া (৩৫)। অাহত হয় অারও দু’জন।

অাহতদের অাশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের দু’জনেরও মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন গনমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে অাসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকা ছেড়ে অাসা উত্তরবঙ্গগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ