শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

২০ দলীয় জোটের বৈঠকে দীর্ঘ দিন পর কর্নেল অলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে যোগ দিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর গতকাল পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কোনো বৈঠকে অংশ নেননি তিনি।

এর আগে তিনি ১৪ দলীয় জোটে যেতে পারেন বলেও গুঞ্জন উঠেছিল।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপির কার্যালয়ে চলছে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিতি হয়েছে।

এ বৈঠকে খালেদা জিয়ার মুক্তি, তফসিল ঘোষণার পরবর্তি আন্দোলন কর্মসূচির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের মাওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারেস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ