রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শাবাস ইলহান ও রাশিদা তালিব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগলুল হায়দার

কেইথ এলিসন ২০০২ সালে ইতিহাসে প্রথম মুসলিম হিসাবে আমেরিকার কংগ্রেস সদস্য নির্বাচিত হন। আবার ২০০৮ সালে প্রথম এথেনিক মুসলিম হিসাবে বারাক হোসেন ওবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মূলত ৯/১১ এর পর থিকা আমেরিকায় মুসলিমদের সমাজ-রাজনৈতিক ক্ষমতায়ন Sociopolitical Empowerment) ব্যাপক গতিপ্রাপ্ত হয়।

এর প্রমাণ এইবারের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনেও পাওয়া গেলো। এই নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী (৯০ এর বেশি) অংশ নেয়।

আর এইবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারী সদস্য নির্বাচিত হইলেন। তাদের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। আরেকজন সোমালিয় বংশোদ্ভূত ইলহান ওমর।

শুধু তাই নয় এলিসন ও বারাক ওবামা আফ্রিকান-আমেরিকান প্রজন্মের হইলেও এই দুই শরণার্থী নারী যথার্থ উত্তরাধুনিক প্রজন্মের। বিরোধী ডেমোক্রেটিক পার্টির টিকেটে নির্বাচিত এই দুই মুসলিম নারী 'কংগ্রেসম্যান' জায়নবাদি ইজরাইলের কট্টর সমালোচক।

তয় এই দুইজনের মধ্যে মার্কিন মিডিয়া একটা ব্যাপারে ইলহান ওমরকে আগায়া রাখতেছে।

ইলহান ওমরই ইতিহাসের প্রথম হিজাবি সদস্য হিসাবে কংগ্রেসে প্রবেশ করতে যাইতেছেন।

গ্রেট ইলহান! গ্রেট রাশিদা! তুমগো কারণে উজ্জল হোক আমেরিকান মুসলিম কমিউনিটির ভাবমূর্তি। Great America! গ্রেট তুমার ভোটার ও ভোট পদ্ধতি!

ছড়াকার জগলুল হায়দারের ফেসবুক থেকে নেয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ