বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীকে গায়েবি মামলার তালিকা দিলো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর নামে গায়েবি মামলা রয়েছে তাদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে বিএনপি।

বুধবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল হামিদের কাছে এ তালিকা পৌঁছানো হয়।

জানা যায়,  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কাছে চার সদস্যের প্রতিনিধি দল তালিকাটি পৌঁছান। তারা হলেন, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইজুল ইসলাম টিটু, আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দীন জিয়া, শরিফুল ইসলাম লিটন ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

চিঠিতে বলা হয়েছে, গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা ডায়েরি ও মামলার তালিকা জমা দেওয়ার জন্য বলেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার আংশিক তালিকা পাঠানো হলো।

এ বিষয়ে তাইফুল ইসলাম টিপু মিডিয়াকে বলেন, আজ আংশিক তালিকা জমা দেয়া হয়েছে। তালিকায় ১ হাজার ৪৬টি মামলা রয়েছে। এসব মামলায় বর্তমানে কারাগারে আছে ৫ হাজার ২৭৪ জন।

তিনি বলেন, এসব মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৬ হাজার ৭০০ জন, অজ্ঞাত আসামির সংখ্যা ৩ লাখ ৭০ হাজার।

বিএনপি নির্বাচনে যেতে রাজনৈতিক এসব মামলা তুলে দেয়ার শর্ত দিয়েছে সরকারকে।

পটিয়ার কওমি মাদরাসাগুলোতে জাতীয় সঙ্গীত গাওয়াসহ ৪ নির্দেশ

আরআর