শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সংলাপে ‘হাফেজ্জী হুজুর সড়কের’ নাম পূনর্বহালের দাবি খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে আজ বেলা ২ টা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। সংলাপে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন সম্মুখস্থ সড়কটি ‘হাফেজ্জী হুজুর সড়ক’ নাম পূনর্বহালেরও দাবি জানান তারা।

দলের আমির হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের নেতৃত্বে সংলাপে অংশ নেন মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও প্রচার সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

সংলাপে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, সংবিধানের আওতায় যে কোন গ্রহণযোগ্য ফর্মূলার মাধ্যমে নির্বাচনকে বিশ্ব দরবার ও দেশের জনগনের কাছে গ্রহনযোগ্য করতে হবে। যা সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক শান্তি-স্থিতি ও স্বস্তির বড় মাধ্যম।

সংঘাত বা দমনের নামে সীমা লংঘন রোধের এটি অন্যতম উপায়। উন্নয়ন, বিনিয়োগ ও জনজীবনের সবকিছু স্বাভাবিক গতি লাভে এ পরিবেশ তৈরীর বিকল্প নেই। দেশের স্বার্থে নির্বাচনকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে।

নির্বাচন বিতর্কমুক্ত, সুষ্ঠু ও অর্থবহ করার জন্য সকল পদক্ষেপ গ্রহন করার দাবি জানান খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ। নির্বাচনের সুষ্ঠু ও গ্রহনযোগ্য পরিবেশ সৃষ্টি হলেখেলাফত আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দিবে বলে জানান।

নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও মাদক এর পাশাপাশি দূর্নীতি স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ