শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করায় মন দিচ্ছেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

জানা যায়, সোমবার (০৫ নভেম্বর) মুহাম্মদ বিন সালমান একটি পারমাণবিক গবেষণা চুল্লির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

সৌদি প্রেস এজেন্সির এক রিপোর্টে জানা গেছে, দেশটির রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ সিটিতে সফরকালে বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণে পারমাণবিক চুল্লির সাতটি প্রকল্পের উদ্বোধন করেন যুবরাজ সালমান।

সৌদিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে দীর্ঘ দিন থেকেই নানা প্রকল্প ও পরিকল্পনা করছেন বিন সালমান। সে পরিকল্পনা থেকেই এবার তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন বলে জানা গেছে।

বৈশ্বিক বৈচিত্র্য অর্জনের জন্য ৮০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আগামী দুই দশকে ১৬টি পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় অপরিশোধিত রফতানিকারক দেশ সৌদি আরব।

এর আগে বিন সালমান ইরানের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করতে পারলে আমরা কেন বসে থাকবো।

মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ