শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সংলাপে ড. কামালের আট নেতা বিএনপির সাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট যে সংলাপে বসতে যাচ্ছে, তাতে শেষ মুহূর্তে বিএনপির দুই জন ও ড. কামাল হোসেনের গণফোরামের তিন জন নেতা যুক্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তাই ২১ সদস্যের প্রতিনিধি দলে বিএনপির আছেন সবচেয়ে বেশি সাত জন, এর পরেই আছে ছয় জন। আবার ড. কামাল হোসেনের আরেক উদ্যোগ জাতীয় ঐক্য প্রক্রিয়ারও দুই জন নেতা যাচ্ছেন গণভবনে।

যদি তাদেরকে কামালের অনুসারী ধরা হয়, তাহলে বিএনপিকে এই প্রতিনিধি দলে সংখ্যালঘুই বলা যায়।

আজ সন্ধ্যা সাতটায় গণভবনে বসতে যাচ্ছে বহুল আলোচিত এই সংলাপ। গত রবিবার ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চিঠি পেয়ে এই সংলাপের দিনক্ষণ ঠিক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে সংলাপে যেতে ১৬ নেতাকে নির্বাচন করে ঐক্যফ্রন্ট।

আর সংলাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আরও পাঁচজনকে যুক্ত করে তারা। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আওয়ামী লীগকে দেয়া এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

সিদ্ধান্ত হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকুল্লাহও যোগ দেবেন সংলাপে।

এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ জন নেতাকে সংলাপের জন্য চূড়ান্ত ঐক্যফ্রন্ট। সেখানে বিএনপির নেতা ছিলেন পাঁচ জন।

এর বাইরে জেএসডি ও গণফোরাম থেকে তিনজন, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও নাগরিক ঐক্য থেকে দুই জন করে এবং এর বাইরে জাফরুল্লাহ চৌধুরী থাকবেন বলে ঠিক হয়।

আর এদের বিপরীতে আওয়ামী লীগ যে ২১ জনকে নির্বাচন করে, তাদের মধ্যে শরিক দল কেবল চারজন। বাকি ১৭ জনই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা।

অরক্ষিত সুন্দরবনের সুরক্ষার দায় কার?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ