মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিরসনে কিশোরগঞ্জে ইমাম উলামা ও তাবলিগ সাথীদের আয়োজনে ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর বুধবার জেলার আজিমুদ্দীন হাইস্কুল মাঠে মাওলনা আবু তৈয়বের সঞ্চালনায় সকাল ৮টায় উক্ত জোড় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে। এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও তাবলিগের মুরব্বিগণ বয়ান করেন।
এ ছাড়াও জোড়ে কিশোরগঞ্জ তাবলিগী মারকাযেরর শুরা সদস্যগণ বয়ান করেন।
জোড় থেকে ১০ টি ঘোষণা সম্মলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এগুলো আল্লামা আনোয়ার শাহ জনসম্মুখে পাঠ করে শোনান।
সিদ্ধান্ত সমুহ
১। কিশোরগঞ্জ জেলার উলামায়েকেরাম এ বিষয়ে হয়েছেন ৩টি মৌলিক কারণে- যথাঃ
ক) কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্যা। খ. তাবলিগের গুরুত্ব বুঝাতে গিয়ে তাবলিগ ব্যতীত দ্বীনের অন্যান্য মেহনতকে যথা দ্বীনি শিক্ষা ও তাসাউফ ইত্যাদিকে হেয় প্রতিপন্ন করা।
গ. পূর্ববর্তী তিন হযরতজীর উসূল ও কর্মপন্থা থেকে সরে যাওয়ার কারণে বর্তমানে মাওলানা সা’দ সাহেবকে অনুসরণ করা সম্পূর্ণভাবে বর্জনীয় ও নিষিদ্ধ।।
২। মাওলানা সা’দ সাহেব হযরত মাওলানা এনামুল হাসান রহ. এর রেখে যাওয়া শুরায়ী নেযামকে উপেক্ষা করে নিজেই নিজেকে আমীর দাবী করেছেন, যা শরীয়ত বিরােধী।
তাই তার কোন সিদ্ধান্ত এবং ফায়সালা বা নির্দেশ কাকরাইল তথা বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না।।
৩। বর্তমান পরিস্থিতিতে কিশোরগঞ্জ জেলার কোনো জামাত বা ব্যক্তিকে নিযামুদ্দীনে পাঠানাে বা যাওয়া মুনাসিব হবে না।
অনুরুপভাত নেযামুদ্দিন থেকে আগত কোনাে জামাতকে কোন জেলায়/থানা/ইউনিয়নে কাজ করার সুযোগ দেওয়া যাবে না।
৪. মাওলানা ইলিয়াস রহ., মাওলানা ইউসুফ রহ. ও হযরত মাওলানা এনামুল হাসান রহ এর বাতলানো পদ্ধতিতে তাবলিগের কাজ সারা দুনিয়ায় সমা সমাদ্ভূত ও গৃহীত হয়েছে।
তাই কিশোরগঞ্জ জেলার তাবলীগের পূর্ববর্তী তিন হযরতের পদ্ধতিতে এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলিগের কাজ পরিচালিত হবে।
নতুন কোন পদ্ধতি চালু করা যাবে না। কিশোরগঞ্জ জেলা মারকাযসহ সকল মারকায এই নীতিতেই পরিচালিত হবে।
৫. কাকরাইলের পরচা ছাড়া সাদ পন্থীদের পাঠানো কোন জামাতকে অত্র জেলায়/থানায়/ইউনিয়নে কাজ করার সুজুগ দেওয়া যাবে না।
৬. ২০১৮ ইং সনের বিশ্ব ইজতেমার পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক।
১, কাকরাইলের আহলে শরা ২, শীর্ষস্থানীয় উলামà