শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

অপরাধ প্রমাণিত হলে সাত বছরের সাজা হতে পারে খালেদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অপরাধ প্রমাণিত হলে খালেদা জিয়াসহ মামলার অপর আসামিদের সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী  গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।’

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামও একই কথা বলেন। তবে তারা আশা করছেন আসামিরা নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন।

জানা যায়,   সোমবার (২৯ আক্টোবর) এই মামলার রায় দেবেন ড. আখতারুজ্জামান। তিনি রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে কিনা সেই বিষয়ে আইনজীবীদের আপিল আবেদনটি খারিজ হয়ে গেলে রায় ঘোষণা করবেন বিচারিক আদালত ।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন  খালেদা জিয়াকে।

একইসঙ্গে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে।

আরো পড়ুন- ৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ