শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পরিবহন শ্রমিকদের এ কেমন নৈরাজ্য?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন আইনের কয়েকটি দফা সংশোধনসহ আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে নাজেহাল করা হচ্ছে যাত্রী ও চালকদের।

ধর্মঘট থাকায় রাস্তায় এমনিতেই গাড়ি নেই। কিছু নিজস্ব পরিবহন যেগুলো বেড় হয়েছিল তাদের পথ আটকে চাককদের মুখে কালি ও পোড়া মবিল লেপটে দেয়া হচ্ছে মুখে।

রবিবার সকাল থেকেই সড়কে কোনো গণপরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বহু মানুষ হেটেই গন্তব্যে রওনা দেন।

জানা যায়, কিছু কিছু সিএনজিচালিত অটোরিকশা কিংবা লেগুনায় চলতে দেখা গেলেও ‍পরিবহন শ্রমিকরা তাতে বাধা দিচ্ছেন। আলকাতরা লেপে দিচ্ছেন ওইসব পরিবহনে।

জানা যায়, পুরো রাজধানী জুড়েই বাস স্টপেজগুলোতে শ্রমিক নেতারা দাঁড়িয়ে রয়েছেন। কোনো গাড়ি দেখলেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে।

সড়কে এমন নৈরাজ্য হলেও সবুজবাগ থানা ইউনিটের শ্রমিক সভাপতি আব্দুস সামাদ বলেন, আমরা কোনো গাড়ি ভাঙচুর করছি না। অল্প সংখ্যক চালক সকল শ্রমিকদের পালিত কর্মবিরতী মানতে চাইছে না। তাই তাদের বাধা দিচ্ছি।

তিনি বলেন, ১৫০০ থেকে ২ হাজার টাকার নিচে কোনো মামলা বর্তমানে পুলিশ দেয় না। এ জন্য রাস্তায় নেমেছি। পাঠাও হুন্ডা সার্ভিস আমাদের পেটে লাথি মেরেছে।

পরিবহন নেই রাস্তায়, ভোগান্তিতে চাকরিজীবি, শিক্ষার্থী ও জনসাধারণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ