বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

‘৭ দফা না মেনে তফসিল ঘোষণা হলে দেশে প্রতিবাদের ঝড় উঠবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো নির্বাচন করতে চাইলে সরকার ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মেনে তফসিল ঘোষণা হলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক আলোচনাসভায় মওদুদ আহমদ একথা বলেন।

মওদুদ বলেন, যদি আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করেন, তা হলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে। সেই ঝড়েই ইনশাল্লাহ আমরা আবার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করতে সক্ষম হব।

জাতীয় ঐক্যের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে অপসারণ সম্ভব করে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ যে বিপুল ভোটে পরাজিত হবে তারা সেটা বুঝতে পেরে নির্বাচন বানচালের পরিকল্পনা করছে। সারাদেশে গায়েবি মামলা হচ্ছে।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছীন আলী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মীর হোসেন মীরু, ছাত্রদলের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।

ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ