শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী

মেয়র আ জ ম নাসিরের প্রতি খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাননীয় মেয়র! আপনি গতকাল সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর অবদান স্বীকার করতে গিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক প্রসিদ্ধ হল, চট্টগ্রাম ‘মুসলিম হল’ এর নাম পরিবর্তনের কথা বলেছেন। হলটি তার নামে নামকরণের কথা জানিয়েছেন। কিন্তু এ সিদ্ধান্ত দেশের মুসলিম জনগণ মেনে নেবে না বলেই মনে করছি।

আপনি যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, তাহলে এটা হবে আমাদের জন্য একটি অন্যতম আঘাত। আইয়ুব বাচ্চু যদিও ধর্মে মুসলিম কিন্তু মুসলিম শব্দের যে পরিচয় তার মধ্যে সেটা অনুপস্থিত।

শত বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে বেঁচে থাকা সেই ঐতিহাসিক মুসলিম হলের নাম পরিবর্তন
করে আইয়ুব বাচ্চু হল নামকরণ করাটা আমি মনে করি মুসলিমদের মধ্যে আপনার  প্রতি  নেতিকবাচক মনোভাবই তৈরি করবে।

একান্তই যদি আইয়ুব বাচ্চুর নামে কিছু করতে চান তাহলে নতুন করে এমন কিছু তৈরি করুন অথবা মুসলিম হল সংলগ্ন ‘থিয়েটার ইনস্টিটিউট’ এর নাম পরিবর্তন করুন। আর থিয়েটারের সঙ্গেই আইয়ুব বাচ্চুর ভালো মিল।

সুতরাং আশা করি আপনি মুসলিম ঐতিহ্যের প্রতি লক্ষ রেখে এ হলের নামটি পরিবর্তন করবেন না। এমনটি হলে হাজারও ধর্মপ্রাণ মুসলিম আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে।

মুহাম্মদ ফোরকান ইবনে জাফর
শিক্ষার্থী, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া

‘চট্টগ্রামের মুসলিম হলের নাম বদলে হবে আইয়ুব বাচ্চু হল’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ