বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

খাসোগি হত্যার দায়ে সৌদির ২ কর্মকর্তা বরখাস্ত, গ্রেপ্তার ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যার দায়ে ২ কর্মকর্তাকে বরখাস্ত এবং ১৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বরখাস্তকৃতদের মাঝে উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ মিত্র সৌদ আল-কাহতানিক রয়েছে। তথ্য সূত্র: বিবিসি।

সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে রিয়াদ। খাসোগির বিষয়ে রিয়াদের একটি প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে দেশটির সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে বাঁচার জন্য লড়াই করেন খাসোগি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর খাসোগি প্রবেশ করার পর তার অবস্থান নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, রিয়াদের স্বীকারোক্তির মাধ্যমে সেটির অবসান হলো।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপের কিছুক্ষণ পর সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন খাসোগির ব্যাপারে রিয়াদের অবস্থান নিশ্চিত করে খবর প্রকাশ করে।

অন্যদিকে গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একটি মন্ত্রীপরিষদ কমিটি গঠনের ব্যাপারে সৌদি বাদশাহ সালমান নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

উল্লেখ্য, তুর্কি বাগদত্তা হ্যাটিস সেনজিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর প্রবেশ করেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগি। তারপর থেকে তাকে আর দেখা যায়নি।

শুরু থেকে খাসোগির পরিবার ও তুরস্ক দাবি করে তাকে কনস্যুলেটের ভেতরই হত্যা করা হয়েছে। সৌদি এটি অস্বীকার করলেও এখন খাসোগি হত্যার দায় মেনে নিয়েছে।

আরো পড়ুন- আফগানিস্তানে চলছে নির্বাচন: নিহত ১০ প্রার্থী 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ