বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

‘প্রিন্সিপাল হাবীবুর রহমান ছিলেন এক গুণি ও বরেণ্য রাজনীতিবিদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ধারার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাজির বাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

আজ গণমাধ্যমে দেয়া এক শোক বার্তায় তারা বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ছিলেন একজন সংগ্রামী আলেমে দীন ও বহু গুনে গুণান্বিত শ্রদ্ধাভাজন এক বরেণ্য রাজনীতিবিদ।

দীনি শিক্ষার প্রচার- প্রসার ও বিভিন্ন আন্দোলন- সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে হযরতের লিখনি থেকে সকলের জন্য গ্রহণ করার মত অনেক বিষয় আছে। তাঁর মৃত্যুতে ইসলামী রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

নেতৃদ্বয় মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

জাতি একজন নির্ভীক মুজাহিদকে হারালো: রিসালাতুল ইনসানিয়াহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ