শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘দেশ একজন বিজ্ঞ রাজনীতিবিদ সমাজসেবক ও শিক্ষাবিদকে হারালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সিলেটের ঐতিহ্যবাহী জামিআ মাদানিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

নেতৃদ্বয় বলেন, আল্লামা হাবীবুর রহমান খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। হাফেজ্জী হুজুর ও শায়খুল হাদীস রহ. এর ডাকে আন্দোলন সংগ্রামে ছিলেন অকুতভয়। নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

তারা বলেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আল্লামা হাবীবুর রহমান রেখেছেন সাহসী ভূমিকা। তিনি ইসলামী শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশ ও বিদেশে তার অসংখ্য ছাত্র ভক্ত ও খেলাফত প্রতিষ্ঠার নিবেদিত প্রাণ কর্মীরা রয়েছে।

তার ইন্তেকালে দেশ ও দলীয় নেতা কর্মীরা একজন বিজ্ঞ রাজনীতিবিদ সমাজসেবক ও শিক্ষাবিদকে হারালো। যা অপূরণীয়।

নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আজ বিকেল ৩.৩০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস ও হাই প্রেশারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বাংলাদেশে অনেক দিন চিকিৎসা পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ অক্টোবর ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

প্রিন্সিপাল হাবীবুর রহমানের ইন্তেকাল; সিলেট আলিয়া মাঠে জানাজা সাড়ে ৩ টায়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ