শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ভিডিও গেমসের মতো হত্যা যাদের নেশা; খাশোগিকে নিয়ে তাদের এতো আহাজারি কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমাদুল্লাহ
আলেম ও দাঈ

জামাল খাশোগিকে সৌদি আরব বিনা বিচারে হত্যা করে থাকলে একজন মুসলিম হিসেবে সেটাকে সমর্থন করতে পারি না।

কিন্তু খাশোগি নিখোঁজের ঘটনায় অতি অ্যাক্টিভ, চরম ইসলাম বিদ্বেষী ও ইহুদি নিয়ন্ত্রিত মিডিয়া ফক্স নিউজ, সিএনএন ও বিবিসি কেনো আমেরিকার হাতে নিহত ড. আফিয়া সিদ্দিকীসহ শত শত মজলুমের প্রমাণিত ঘটনাবলীর বেলায় নীরব ছিলো?

সৌদি সরকারের কাছে মুসলমানদের আশা অনেক, সে হিসেবে তাদের কোনো সন্দেহমূলক বা প্রমাণিত অন্যায়ের বেলায় মুসলিমদের মনোবেদনা বা ঘৃণা হওয়াটা অস্বাভাবিক নয়।

কিন্তু ভিডিও গেমসের মতো মানুষ হত্যা যাদের নেশা, সেই আমেরিকার মুখে এক খাশোগিকে নিয়ে এতো আহাজারি মানায়?

সৌদির সাথে পশ্চিমা দুনিয়ার সম্পর্ক যতো ভালোই হোক, হারামাইনের দেশে অস্থিতিশীলতা হবে ইহুদি-খৃস্টানদের সবচেয়ে বড় পাওয়া।

সুতরাং কোনো ঘটনা নিয়ে কুচক্রী ইহুদি-খৃস্টানদের বেশি আহাজারি দেখলে, তাদের মায়াকান্নার সাথে সুর মেলানোর আগে দশ বার ভাবা উচিত আমাদের।

শেষে আবারো বলবো, অন্যায়কে কোনো মুসলিম কখনো সমর্থন করতে পারে না। কিন্তু চিহ্নিত ও পেশাদার খুনের মহাজনদের রহস্যে ঘেরা কোনো ঘটনায় খুব বেশি মাতামাতির আগে আমাদের ভাবা উচিত, তাদের কোনো দুরভিসন্ধি পুরণে আমি ব্যবহৃত হচ্ছি না তো!

খাশোগি ইস্যু; সৌদির বিরুদ্ধে কী করতে পারেন এরদোগান?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ