বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন ভূখণ্ড গাজায় ফের হামলা শুরু করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। ইসরাইল বলছে তাদের যুদ্ধ বিমানগুলো গাজা উপত্যকার ২০টি লক্ষবস্তুতে আঘাত হেনেছে।

শুক্রবার (১২ অক্টোবর) গাজার ইসরায়েল সীমান্তে বিক্ষোভ করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়  গত । এরপর গাজা থেকে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্যমন্ত্রী নাজি আহমদ আল জানিন বলেছেন, বুধবার উত্তর গাজায় ইসরাইলি আঘাতে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

Israeli jets pound Gaza after rocket hits home

নিহতদের মধ্যে ৬ স্কুল শিক্ষার্থীও রয়েছে। যারা মধ্য গাজায় তাদের স্কুল দারুল বালাহ-তে যাচ্ছিলো।

ইসরাইলি হামলায় আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে, দক্ষিণ গাজা, মধ্য গাজা ও খান ইউনুস।

ইসরাইল এ হামলার জন্য গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে নিক্ষেপ করার রকেটকে দায়ী করছে। যা দক্ষিণ ইসরাইলে ছোড়া হয়। তবে কোনো লক্ষবস্তুতে আঘাত হানার পূর্বে ধ্বংস করা হয়।

গতকাল ভোর রাতে ইসরাইলি শহর বীরসেবা লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়।

এ হামলার জন্য ইসরাইল হামাসের উপর দায় চাপাচ্ছে। তবে হামাস তা অস্বীকার করেছে এবং অভিযোগকে হামলার অজুহাত হিসেবে উল্লেখ করেছে।

সূত্র : আল জাজিরা

জেরুসালেম ইসরায়েলের রাজধানী নয় কেন?

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ