শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রোববার এল‌জি‌বিটি মতবাদ বনাম সমকা‌মিতা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

'কামাল হোসেনের আসল চেহারা উন্মোচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে ড. কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।

জয় লিখেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হলো। তার এক জোটসঙ্গী বিএনপি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরীহ মানুষদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে।

তার আরেক সঙ্গী জামায়াত মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, ধর্ষণ ও গণহত্যায় জড়িত ছিল। বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান আমার মা ও আওয়ামী লীগের ওপর গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধী; তাদের সভাপতি খালেদা জিয়াও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত একজন অপরাধী।

ওয়ান-ইলেভেনের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আনার পেছনে ড. কামালের ভূমিকা ছিল উল্লেখ করে জয় লিখেছেন, ১/১১-এর সেনা সমর্থিত সরকার আনার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল এই কামাল হোসেন। তার জামাতা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করে গেছেন অনেক বছর।

আর এখন বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেই যাচ্ছেন। কামাল হোসেনের মেয়ে ও জামাতা উভয়ই বিদেশে বাংলাদেশবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন, বিদেশিদের বাংলাদেশে হস্তক্ষেপ করানোর উদ্দেশ্যে।

জয় আরও বলেন, এই ধরনের মানুষদের ওপর আমার বিতৃষ্ণা এসে গেছে। তাদের কোনো নৈতিকতা নেই, সততা নেই, নেই বাংলাদেশের জন্য কোনো ভালোবাসা। ক্ষমতার লোভে তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের হাত মেলাতে পারে স্বাচ্ছন্দ্যে। তারা দেশপ্রেমিক নয়, তারা বাংলাদেশ বিরোধী।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে শনিবার (১৩ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দেওয়া হয়। বিএনপিসহ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্যও রয়েছে এই জোটে।

মাওলানা তারিক জামিলের জর্ডান সফর ও ইহুদি সম্প্রদায়ের প্রশ্ন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ