সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আজ প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আত্মপ্রকাশের পর প্রথমবারের মত আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে  আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় উত্তরায় জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের মূল এজেন্ডা থাকবে সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করা।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, বিকল্পধারাকে বাইরে রেখে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।

জাতীয় ঐক্যের সমাবেশ থেকে সরকারকে করা ১০ প্রশ্ন

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ