সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

'পূজায় সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করলেই কঠোরভাবে দমন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা। পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কোনও বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিলে তার কঠোরভাবে দমন করা হবে। বললেন  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেছেন, উৎসবে কোনও ধরনের অপশক্তি যাতে কোনও প্রকার উস্কানিমূলক সংবাদ কিংবা তথ্য পরিবেশন করতে না পারে এবং সোশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য র‌্যাব ফোর্স সতর্ক রয়েছে।

তিনি বলেন, যে জায়গাতে আমাদের কার্যক্রম রয়েছে সেসব এলাকার পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় নিয়ে এসেছি। পূজার সার্বিক নিরাপত্তার দিকে আমরা দৃষ্টি রাখছি। পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারিতে রাখছি। কোথাও যাতে কোনও জঙ্গি হামলা সৃষ্টি না হতে পারে সেদিকে আমরা সর্তক দৃষ্টি রাখছি।

র‌্যাব মহাপরিচালক দেশবাসীকে অনুরোধ করে বলেন, কোথাও কোনও উসকানিমূলক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আপনারা কোনও ধরনের মিথ্যা, গুজব উস্কানিমূলক প্রোপাগান্ডাতে বিভ্রান্ত হবে না।

আরও পড়ুন: একজন বক্তার কেমন হওয়া উচিৎ?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ