শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

খাশোগি হত্যাকাণ্ড: ট্রাম্পকে পাল্টা হুমকি সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক জামাল খাশোগির হত্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। খবর সৌদি প্রেস এজেন্সির।

গণমাধ্যম এবং সাংবাদিকতা

খবরে বলা হয়, সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, সৌদি আরবকে খাটো করে দেখার চেষ্টা এবং যে কোনো ধরনের হুমকির পরোয়া করে না রিয়াদ। এই হুমকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা অথবা রাজনৈতিক চাপপ্রয়োগ অথবা মিথ্যা অভিযোগই হোক না কেন।

এতে আরো বলা হয়েছে, এ সমস্ত প্রচেষ্টা ইসলামিক ও আন্তর্জাতিক বিশ্বে এবং আরবে, সৌদি আরবের দৃঢ় অবস্থানকে টলাতে পারবে না। আমরা বিশ্বাস করি, সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি তার পূর্বসূরীদের মতোই ব্যর্থ হবে।

উল্লেখ্য, তুরস্কে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ হুমকির জবাবে সৌদি আরব বলছে, সৌদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে  কঠিন প্রতিশোধ নেয়া হবে।

বিবৃতিতে সৌদি আরব বলছে, রাজতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়া হলে তার প্রতিশোধ এমন কঠিন হবে যে; যা অতীতে কেউ দেখেনি।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ