শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হাতের ঘড়িতে প্রমাণ খাশোগি হত্যার! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগির স্মার্ট গড়িই তাঁর নিখোঁজ রহস্যের পথ দেখাবে বলে মনে করছে তুরস্কের তদন্তকারী দল। তারা বলছে, তুরস্কের সৌদি কনস্যুলেটে খাশোগির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অডিও রেকর্ড করেছে তারই স্মার্ট গড়ি। এর মাধ্যমে ঘটনার খুবই কাছে যাওয়া যাবে।

নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবাহতে বলা হয়েছে, জামাল খাশোগি ঘড়ির রেকর্ডার চালু করার ফলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং হত্যার মুহূর্তের অডিও রেকর্ড তার ফোন এবং আইক্লাউড উভয় জায়গায় স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে গেছে।

ওই অডিওতে কয়েক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হয়। খাশোগি কনস্যুলেটে প্রবেশের সময় তার বাগদত্তা হাতিস চেঙ্গিসের কাছে তার ফোন রেখে গিয়েছিলেন। তদন্ত কর্মকর্তরা ফোনের ভেতর ওই অডিও রেকর্ডিংগুলো পেয়েছেন।

এর আগে তুরস্কের সৌদি কনসুলেটেই যে সাংবাদিক খাশোগীকে হত্যা করা হয়েছে সেটি প্রমাণের অডিও থাকার কথা জানায় তারা। কিন্তু কোথা থেকে ওই অডিও তারা পেয়েছিল তা জানানো হয়নি। আজ তা প্রকাশের মাধ্যমে খাসোগি হত্যার বিষয়টি আরো পরিস্কার হলো।

তারা দাবি করেন, গত ২ অক্টোবর সাংবাদিক খাশোগীকে তুরস্কের সৌদি কনসুলেটেই হত্যা করা হয়েছে। সূত্রটি বলছে তাদের কাছে যে অডিও রয়েছে তা অত্যন্ত ভয়াবহ। কনসুলেটের ভেতরে জামাল খাশোগীর সঙ্গে মূলত কি ঘটেছিল তা ওই অডিও রেকর্ডিং-এ রয়েছে।

তারা বলছে, অডিওতে আরবি ভাষার কথা শোনা যাবে। এটিও শোনা যাবে যে, খাশোগীকে কিভাবে প্রশ্ন করা হয়েছে, কিভাবে তার ওপর অত্যাচার করা হয়েছে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে?

গ্লোবাল সিকিউরিটি গ্রুপের সিইও ডেভিড ক্যাটজ ওয়াশিংটন পোস্টের বরাতে আল জাজিরাকে বলেন, তুরস্কের কাছে হয়ত খাশোগীকে হত্যার অডিও রেকর্ডিং থাকতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ