মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

সরকার একটার পর একটা কালো আইন চাপিয়ে দিচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই সরকারের কোনো আইন মানি না। কারণ যে সংসদ তা পাশ করেছে, তাদের বৈধতা নেই। এটি একটি প্রতারক সরকার।

সোমবার (৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে এ মতামত জানান।

এ সময় বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, যে স্বপ্ন দেখেছি, এই সরকার তা ধূলিস্যাৎ করে দিয়েছে। এই দলটি একটার পর পর কালো আইন চাপিয়ে দিয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের এখনও সময় আছে। উপলব্ধি করার সময় আছে। আপনাদের রক্ষাকর্তা খালেদা জিয়াকে মুক্তি দিন। একমাত্র তিনি আপনাদের মুক্তি দিতে পারবেন। তাকে মুক্ত করুন, আলোচনা করুন।

তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণকে জিম্মি করে কিছুদিনের জন্য ক্ষমতায় থাকা যায়। চিরদিনের জন্য নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সব সময় বলি, আশা ছেড়ো না। আমরা সংগ্রাম চালিয়ে যাবো। জনগণের অধিকার ফিরিয়ে নিতে ও খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা সংগ্রাম চালিয়ে যাবো।

রাতযাপন নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ