মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

চিকিৎসার খোঁজ নিতে খালেদা জিয়ার কেবিনে মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসার ব্যাপারে কথা বলতে তার কেবিনে গেছে মেডিকেল বোর্ড।

এসময় মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রহমানও প্রবেশ করেন।

রোববার (৭ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে তারা হাসপাতালের কেবিন ব্লকের ৬ তলায় ৬১১ নম্বর কেবিনে যান তারা।

গতকাল দুপুরে কারাবন্দি অসুস্থ খালেদাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়।

আদালত গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত।

মেডিকেল বোর্ড জানায়, আমরা খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে পুরোপুরি আলাপ করবো। বর্তমানে কী অবস্থায় রয়েছে তার পর্যবেক্ষন করে চিকিৎসার উদ্যোগ নেয়া হবে।

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ