শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টিতে লিঁয়াজো কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে গঠন করা হয়েছে ছয় সদস্যের লিঁয়াজো কমিটি। এ কমিটি বিএনপি ও যুক্তফ্রন্টের মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করবে বলে জানা গেছে।

জানা যায়, লিয়াজোঁ কমিটি কর্মসূচি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে।

প্রাথমিকভাবে বিএনপি ও যুক্তফ্রন্টের ৬ নেতার সমন্বয়ে এ লিঁয়াজো কমিটি গঠন করা হয়। আগামী দুই-তিনদিনের মধ্যেই পূর্ণাঙ্গ লিয়াজোঁ কমিটি গঠন করবেন।

কমিটিতে বিএনপির পক্ষে আছেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

যুক্তফ্রন্ট থেকে রয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

ড. কামাল হোসেন দেশে ফিরলে তিনিসহ আরও ২ জনকে এ কমিটিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।

চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তিনি।আজ ৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে ড. কামাল হোসেনের। তিনি ফেরার পর আলাপ-আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, বিএনপি-যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া মিলে ভোটের অধিকার আদায়ে একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্যই লিয়াজো কমিটি করা হলো।

দুর্নীতি মামলায় নওয়াজের ভাই শাহবাজ শরিফ গ্রেফতার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ