সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

৯ হাজার ইয়াবাসহ শ্যামলী পরিবহনের সুপারভাইজার, হেলপার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত- মুহাম্মদ নয়ন ভুইয়া (৪২) শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও মুহাম্মদ রনি (৩৩) হেলপার।

সোমবার (১ অক্টোবর) খিদমাহ হাসপাতালের বিপরীত পার্শ্বে রাস্তার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আজ মঙ্গলবার (২ অক্টোবর) তাদের ৫ দিনের রিমাণ্ড চেয়ে ঢাকা মহানগর হামিক আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত নয়ন ভূইয়ার বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার করিম কাইম তারা গ্রামে এবং রনির বাড়ি দিনাজপুরের কোতোয়ালী থানার মির্জাপুর গ্রামে।

খিলগাও থানার ওসি মমিউর রহমান বলেন, তথ্য ছিল শ্যামলী পরিবহনের একটি বাসে করে ইয়াবার বড় একটি চালান ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ।

বাসটি খিদমা হাসপাতালের বিপরীত পার্শ্বে পৌঁছালে ব্যাগে থাকা ৯ হাজার পিস ইয়াবা হস্তান্তরের সময় তাদের গ্রেফতার করা হয়। তারা র্দীঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ