শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

তাবলিগ বিষয়ে ভিন্নমত দিয়েছি, আলেমদের বিরোধিতা করিনি: ইয়াহইয়া মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগ বিষয়ে আমি দেওবন্দের চিন্তা দর্শনের সঙ্গে সম্পূর্ণ একমত। এক সেকেন্ডের জন্যও মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে সাপোর্ট করিনি, করতে পারিও না বলে মন্তব্য করেছেন রাজধানীর জামিআ আজমিয়া দারুল উলূম রামপুরার প্রিন্সিপাল ও জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড এর সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

তিনি বলেন, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যের সংশোধন অবশ্যই প্রয়োজন।

তবে ওয়াজাহাতি জোড়কে কেন্দ্র করে আলেমরা যেভাবে বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যের কারণে উম্মতের মধ্যে যাতে ফাঁটল তৈরি না হয় অতীতে আমি সে কথাই বলেছি।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ আজ (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, উম্মতের মধ্যে জোড় মিল মহব্বত থাকুক। বিভক্তি তৈরি না হোক। আমি মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যের ঘরোয়া সমাধান চেয়ে আসছি সবসময়। বিষয়টিকে মাঠে ময়দানে সাধারণ সাথীদের সাথে আলোচনার ভিন্নমত পোষণ করেছি।

তিনি বলেন, তাবলিগ বিষয়ে আমার অবস্থান বাংলাদেশের উলামায়ে কেরামের বিপরীতে কখনো ছিল না। তবুও কেউ কেউ আমাকে মাওলানা সাদের পক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছেন। সে কারণে আমি নিজের অবস্থান পরিস্কার করতে চাচ্ছি।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

তিনি বলেন, কোনো বিষয়ে ভিন্নমত পোষণ আর বিরোধিতা এক নয়। উলামায়ে কেরাম তাবলিগের মঙ্গলকামী, হিতাকাঙ্ক্ষী। তাদের মতামতই শরিয়তের সব বিষয় চূড়ান্ত বলে বিবেচিত। তবুও তারা তাবলিগের চলমান সঙ্কট বিষয়ে আরও শান্তিপূর্ণ ও সহনশীলভাবে মতামত দিবেন- এমনটিই ছিল আমার বক্তব্য।

আমি তাবলিগ বিষয়ে উলামা ও আওয়ামের মাঝে কোনো কোনো সংঘাত চাই না।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, আমি মনে করি  তাবলিগ আগের যে ৬ উসুলের ওপর চলেছে এখনো সেভাবেই চলা উচিত এবং এর মধ্যে আমরা কোনো বিভাজন দেখতে চাই না। মুরব্বিরা আগে যেভাবে তাবলিগ পরিচালনা করেছেন এখনও সেভাবেই তা ঠিক রাখবেন বলেও আমি মনে করি।

আরও পড়ুন: মিরপুর ওয়াজাহাতি জোড় থেকে ৯ ঘোষণা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ