বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৭ম শ্রেণীর ১৬ ছাত্রীকে ইয়াবা খাওয়াল দুই ছাত্র, অতঃপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির ১৬ স্কুলছাত্রীকে কৌশলে ইয়াবা খাওয়ানোর অভিযোগে দুই ছাত্র বহিষ্কার হয়েছেন। ইয়াবা খেয়ে ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। রোববার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটলেও ছাত্রীরা সুস্থ হওয়ার পর বুধবার বিষয়টি প্রকাশ পায়।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলো, উপজেলার বাঁশবাড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিব ও কড়বাড়ি গ্রামের সোহেল মিয়ার ছেলে আবির। তারা দুইজনই ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে  স্কুল থেকে বহিষ্কার করে দেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীরা জানায়, আতিক নামে তাদের এক সহপাঠী সম্প্রতি ফুটবল খেলার সময় অসুস্থ হয়। তাকে দেখতে যাওয়ার জন্য ওষুধ কেনার নাম করে তাদের থেকে টাকা তোলে তাদের ওই দুই সহপাঠী। পরে ওই টাকা দিয়ে ইয়াবা কিনে কৌশলে তাদের সেবন করায়।

বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম জানায়, এ ঘটনায় দুই অভিযুক্তকে বিদ্যালয় থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ