রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

চুয়াডাঙ্গার কওমি মাদরাসাগুলোয় উত্তোলন হবে জাতীয় পতাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা জেলার দেড় শতাধিক কওমি মাদরাসায় সমাবেশের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শিক্ষা বোর্ড সিদ্ধান্ত দিলে পরিবেশন করা হবে জাতীয় সংগীতও।

গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলেমদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কওমি মাদরাসার শিক্ষকরা জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে সম্মতি দেন।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।

উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান, মুফতি রুহুল আমিন, মাওলানা জুনাইদ হাবিব, মাওলানা মোস্তফা কামাল কাসেমী, ইমাম গোলাম কিবরিয়াসহ জেলার কওমি মাদরাসার শিক্ষকগণ।

সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে কওমি মাদরাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আলেমদের মতামত সরকারকে অবহিত করা হবে।

এ ছাড়া মাদরাসাগুলোকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন।

মাদরাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে শিক্ষকগণ সম্মত হওয়ায় উপহার হিসেবে প্রত্যেকটি কওমি মাদরাসায় একটি করে জাতীয় পতাকা ও জাতীয় পতাকা বিষয়ক আইনের বই উপহার দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।

-আরআর

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ