বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

‘আমার বাবা এমপি, ঠিক আছে?’ (ভিডিও ভাইরাল)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘এই কার গাড়ির ছবি তোলো? এটা সরকারি দলের লোকের গাড়ি। কার গাড়ির ছবি তোলো? বেশি...কইরো না! ’ এভাবেই হুমকি দিচ্ছিলেন গাড়ির ভিতরে বসে থাকা মহিলাটি।

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলের সামনের ঘটনা। সেখানে ডাবল লেনে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারকে সরিয়ে দিতে অনুরোধ করেন দায়িত্বরত  ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন সিকদার।

কিন্তু গাড়ির ভেতরে থাকা নারী তার সেই বিনীত অনুরোধের জবাবে উল্টো নিজেকে এমপির মেয়ে দাবি করে হুমকি-ধামকি দেন। তার  হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

ওয়াজে নিসওয়ান: মহিলাদের ওয়াজ

ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সার্জেন্টকে চাকর সম্বধোন করে গাড়ির ভেতরে থাকা মহিলাটি বলছেন, ‘তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? কয় টাকা বেতনে চাকরি করে তোমার মতো সার্জেন্ট? আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে...আমার বাবা জাতীয় কমিটির সদস্য, আমার বাবা এমপি, ঠিক আছে? তোমার মতো হাজারটা সার্জেন্ট...ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’

সার্জেন্ট ঝোটনই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ভিডিও শেয়ার করে লিখেছেন— ‘এই ভদ্র ম‌হিলা মিরপুর ১৩ নাম্বার স্কলা‌স্টিকা স্কু‌লের সাম‌নে তার প্রাই‌ভেটকার ( ঢাকা মে‌ট্রো~গ~২৬~৯৩৪৭) ডাবল লে‌নে পা‌র্কিং ক‌রে রে‌খে‌ছেন।

তার গা‌ড়ির জন্য পিছ‌নের গা‌ড়িগু‌লো আস‌তে পার‌ছেনা। প্রচণ্ড জ্যাম লে‌গে আ‌ছে। তা‌কে অ‌নেকবার স‌বিনয় অনু‌রোধ করলাম, আপু আপনার গা‌ড়ির ড্রাইভা‌র‌কে ডে‌কে দ্রুত গা‌ড়ি‌টি স‌রি‌য়ে পিছ‌নের গা‌ড়িগু‌লো আসার সু‌যোগ দিন এবং জ্যাম মুক্ত ক‌রেন। ‌

কিন্তু না, তি‌নি আমার কোনো কথা তো শুন‌লেনই না, বরং আমা‌কে খারাপ ভাষায় গালাগা‌লি ক‌রেন এবং সঙ্গে ব‌লেন তু‌মি সরকা‌রের ২ টাকার চাকর, আমা‌কে চেনো তু‌মি? কার গা‌ড়ি জা‌নো এটা? আ‌রও অ‌নেক খারাপ কথা!’

তবে তাৎক্ষণিকভাবে হুমকি দেওয়া ওই নারীর পরিচয় জানা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন নিচের লিংকে- 

https://www.facebook.com/rokib.muhammad.921/videos/242995976398052/

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ