শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রোববার

জন্মসনদে বয়স কমানোর হিড়িক: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ফয়জুল্লাহ
আলেম ও লেখক

স্কুলে ভর্তি, সরকারি চাকরি, বিয়েশাদীতে অনেক অভিভাবকই তাদের অধিনস্তদের জন্মসনদের বয়স কমিয়ে থাকেন।আমাদের সমাজে জন্মসনদের বয়স কমানোর ট্রেন্ড চালু হয় অনেক আগেই। তবে সাম্প্রতিক সরকার নতুন নতুন আইন করায় এনআইডি সংশোধনীতে বয়স কমানোর ‘হিড়িক’ লেগেছে।

এর উদ্দেশ্য থাকে ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে সরকারী চাকুরী ইত্যাদিতে সুবিধা অর্জন।  এটা তারা করে থাকেন একদমই স্বাভাবিকভাবে – যেন এটা অনুচিত কিছুই না। অথচ এটি একটি মিথ্যা। মিথ্যা একটি মারাত্মক চারিত্রিক ব্যাধি। আপনি কি ভেবে দেখেছেন, আপনার সন্তানের জীবনের শুরুতেই আপনি সচেতন বা অসচেতনভাবে এই ব্যাধির বীজ বপন করে দিচ্ছেন?

চাকরি আপনাকে খুঁজছে

কেউ এমনটি করে থাকলে অবশ্যই গুনাহগার হবেন। তাই, যদি কোনভাবে বয়স ঠিক করা সম্ভব হয় তবে তা-ই করতে হবে। জানা মতে, স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে জন্মসনদ এবং শিক্ষাবোর্ড থেকে সার্টিফিকেট সংশোধন করা যায়। আর যদি কোনভাবেই সম্ভব না হয়, তাহলে একনিষ্ঠভাবে তাওবা ও ইস্তেগফার করে নিতে হবে।

ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন,

إنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقاً . وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّاباً

“নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ‘মহা-সত্যবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ‘মহা-মিথ্যাবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়।” (বুখারী ৬০৯৪; মুসলিম ২৬০৬)

আরও পড়ুন- যেভাবে হামলা হলো ইরানের সামরিক কুচকাওয়াজে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ