বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

সরকারি ব্যয় কমাতে ১০২ গাড়ি নিলামে তুলছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানের মন্ত্রীদের জন্য বরাদ্দকৃত ১০২ গাড়ি আজ নিলামে উঠছে। ইমরান খান দেশটির ক্ষমতায় আসার পর পরই এ সিদ্ধান্ত নেন।

নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে রয়েছে, ৪ টি অত্যাধুনিক মার্সিডিজ, ৮ টি বুলেটপ্রুফ বিএম ডব্লিউ। এছাড়া ৭২ টি গাড়ি রয়েছ ১০ বছরের পুরনো। খবর জিওনিউজ

জানা যায়, প্রধানমন্ত্রী ইমরান খান নিজের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ২টি গাড়ি রেখে তার জন্য বরাদ্ধ বাকিগুলো বিক্রি করে দিচ্ছেন।

পাকিস্তানের ভূতদর্শন

সবগাড়িই আজ একসঙ্গে নিলামে তোলা হচ্ছে। সবচেয়ে বেশি দাম যে বলবে তাদের কাছেই বিক্রি করা হবে গাড়িগুলো।

জিও নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে পাকিস্তানের মন্ত্রী পরিষদের ২০০টি গাড়ি রয়েছে। যার মধ্যে ১০২ টির নিলাম আজ অনুষ্ঠিত হবে। বাকি গাড়িগুলোও পর্যাক্রমে নিলামে তোলা হবে।

এ বিষয়ে সিনেটর ফয়সাল জাবেদ বলেন, সাধারণ মানুষ দেখুক তাদের টেক্সের টাকা কিভাবে গাড়ির পেছনে খরচ করা হয়েছে। এখন আমরা সেগুলোমুক্ত করতে চাই। আর সে টাকা জনগণের কাজে লাগাতে চাই।

জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ব্যয় সঙ্কোচন ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার তিনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণে এসব বিষয় ক্লিয়ার করেছিলেন।

জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ব্যয় সঙ্কোচনকে সবচেয়ে গুরুত্ব দেন। এতে প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারি চাকরিতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন তিনি।

৭ম শতাব্দীতে মহানবী মুহাম্মদ সা. যে আদর্শের আলোকে মদীনা রাষ্ট্র গঠন করেছিলেন, সে অনুযায়ী পাকিস্তানকে একটি ‘ইসলামী কল্যাণ রাষ্ট্র’ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

মাদরাসা ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে? এলো আধুনিক পদ্ধতি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ