শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ মোস্তফা নাটোরী: জুমাবার বাদ আসর দারুল উলূম হাটহাজারীতে অধ্যয়নরত নাটোর জেলার তালিবুল ইলমরা দারুল উলূম হাটহাজারী'র মহা-পরিচালক,আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় নাটোর জেলার তালিবুল ইলমদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমাদ শফী অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেন।

অত্যন্ত দরদমাখা কন্ঠে বলেন,তোমরা ঐক্যবদ্ধভাবে থাকবে,তাতে অনেক ফায়দা নিহীত আছে। ঐক্যবদ্ধ থাকলে বাতেল শক্তি তোমাদেরকে ভয় পাবে,দ্বীনি অনেক বড় বড় কাজ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে।

একে অন্যের গীবত শেকায়েত করবে না,কাহারও কোন দোষ দেখলে খায়েরখাহি করবে,দোষ ত্রুটি সংশোধন করে দিবে,এতে ছাওয়াবও পাবে,পরস্পরে ঐক্যও নষ্ট হবে না।

তিনি আরো বলেন,তোমরা নাটোর জেলায় একটি বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। যে মাদরাসা হবে বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে ইলম,আমল,তাকওয়া,তাযকিয়াসহ প্রত্যেক বিষয়ে সর্ববৃহৎ।

যে মাদরাসা সকল মানুষের দ্বীনি চাহিদা পূরণ করতে সক্ষম হবে।তৈরী করবে জাতির একনিষ্ঠ রাহবার,যুগশ্রেষ্ট আলিম,বুযুর্গ,মুফতি, মুহাদ্দিস,পীর মাশায়েখ।

তোমাদের নাটোর জেলায় ফেরাকে বাতেলা খুব জোরেসরে কাজ করছে।কাদিয়ানী,খ্রিস্টান মিশনারী,আহলে হাদিস, মওদূদীবাদী,বিদআতী ভন্ড পীর।

তোমারদের মধ্যে যাদের লেখনীর যোগ্যতা আছে,তারা ফেরাকে বাতেলার উপর ছোট ছোট রিসালা লেখার মাধ্যমে ফেরাকে বাতেলার মুকাবেলা করার চেষ্টা করো।

মেহনত করে লেখা পড়া করো,যোগ্য আলিম হয়ে দেশে গিয়ে দ্বীনি খেদমাত করো। আমি তোমাদের জন্য দু'আ করি,আল্লাহ তায়ালা সবাইকে কবুল করেন, হক্কানি আলিম হওয়ার তাওফিক দান করেন,নাটোর একটা বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তা'আলা যাবতীয় ব্যবস্থা করেদেন। আমীন

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ